* নির্ধারিত মূল্যে অফিস থেকে ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করত উক্ত ফরম পূরণ করে অফিসে জমা দিতে হবে।
* ভর্তি ফরমের সাথে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্বের শ্রেণির নম্বরপত্র/প্রত্যয়নপত্র/ছাড়পত্রের মূলকপি ও জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে।
* প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
* দুই সন্তানের ক্ষেত্রে ১ জনের ভর্তি ফি অর্ধেক এবং ৩ সন্তানের ভর্তির ক্ষেত্রে কণিষ্ঠ জনের ভর্তি ফি ফ্রি। তবে টিউশন ফি এর ক্ষেত্রে শুধুমাত্র ৩ সন্তানের (কণিষ্ঠ শিক্ষার্থীর) নির্ধারিত টিউশন ফি অর্ধেক ছাড় পাবেন।
* সাধারণত ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র গ্রহণোত্তর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি করা হয়। তবে আসন খালি থাকা সাপেক্ষে বছরের অন্যান্য সময়ও ভর্তি করানো যাবে।
* প্লে, নার্সারি ও জুনিয়র ওয়ানে ভর্তির জন্য মান যাচাই পরীক্ষা নেয়া হয় না। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মান যাচাইয়ের জন্য পরীক্ষা ব্যতীত ভর্তি করা হয় না।
* অস্পষ্ট ও অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
* কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
* ভর্তির ব্যাপারে কোন অনৈতিক সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
* ভর্তি সংক্রান্ত সকল ক্ষেত্রে মাদরাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।