বিসমিল্লাহির রহমানির রাহীম
শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের চরিত্র, চিন্তা ও কর্মকে আলোকিত করে। ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা সেই লক্ষ্যকে সামনে রেখে কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা এবং আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের লক্ষ্য হলো – শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় সফল করা নয়; বরং তাদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলা, যেন তারা দেশ, জাতি ও উম্মাহর জন্য কল্যাণকর নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
সম্মানিত অভিভাবকবৃন্দের আস্থা, শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় এই তিনের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি। মহান আল্লাহর নিকট দোয়া, তিনি যেন আমাদের এ মহান দায়িত্ব পালনে কবুল করেন এবং এ প্রতিষ্ঠানকে দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় একটি আদর্শ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন।
মা’আসসালাম
মো. আকমল হোসাইন
সেক্রেটারি এন্ড একাডেমিক অ্যাফেয়ার্স
ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা
পূর্ব মানিকনগর, মুগদা, ঢাকা -১২০৩
মোবাইল: 01715-658725
ই-মেইল: hossainmdakmol@gmail.com