বিসমিল্লাহির রহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে একদল মেধাবী, উদ্যমী, সমাজসচেতন ও জনকল্যাণে নিবেদিত তরুণের সম্মিলিত প্রচেষ্টায় ২০১৩ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন অভিজ্ঞ শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিবর্গ।
বর্তমান সময়ে যেখানে অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক মানসিকতায় পরিচালিত হচ্ছে, সেখানে ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা সম্পূর্ণ ভিন্ন এক দর্শন নিয়ে এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফলাফল নয়; বরং এমন প্রজন্ম গড়ে তোলা, যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতিকে সঠিক পথে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
আমাদের মাদরাসার শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী চাইলে ডা. জাকির নায়েক, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মিজানুর রহমান আজহারী কিংবা শায়খ আহমাদুল্লাহর মতো ইসলামী স্কলার হওয়ার পথ খুঁজে পায়, আবার সমানভাবে আদর্শবান ডাক্তার, দক্ষ ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতাও অর্জন করতে পারে। শিক্ষা ও চরিত্র গঠনের এই ভারসাম্যই আমাদের প্রতিষ্ঠানকে করেছে অনন্য।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সন্তানকে শুধু সম্পদের অধিকারী করা নয়, বরং সন্তানকেই সম্পদে রূপান্তর করাই প্রকৃত সাফল্য। তাই সন্তানকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে তার শিক্ষা ও চরিত্র গঠনে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি।
সম্মানিত সুধীবৃন্দ, প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা নানা চড়াই-উতরাই অতিক্রম করে আজ দুর্বার গতিতে সাফল্যের পথে এগিয়ে চলেছে। দীর্ঘ এক যুগের পথচলায় আমাদের অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে বহু গৌরবময় সাফল্য। বিগত বছরগুলোতে প্রায় শতভাগ জিপিএ-৫ অর্জনের ধারাবাহিকতার পাশাপাশি
বিগত দু’বছরে বিভিন্ন সংস্থা থেকে শতাধিক শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে আমরা কখনোই আপোষ করি না। আমাদের মাদরাসার শতভাগ শিক্ষার্থী নুরানী প্রশিক্ষণের আওতাভুক্ত হওয়ায় প্রায় সকলেই সহিহ ও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম। মিজান, মুনশাঈব, মিয়াতে আমেল ও নাহর বিষয়ে বিশেষ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাহকীক ও তারকীবের দক্ষতা অর্জন করছে যা আমাদের একটি ব্যতিক্রমী সাফল্য।
আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার জন্য আলাদা গুরুত্বসহকারে বিশেষ ক্লাস পরিচালনা করা হয়, ফলে শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতায় এগিয়ে যাচ্ছে। সুন্দর হাতের লেখা গড়ে তুলতে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা থাকায় অধিকাংশ শিক্ষার্থীর হাতের লেখা পরিচ্ছন্ন ও আকর্ষণীয়। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়।
কুরআন, হাদিস ও মাসনুন দু’আ মুখস্থ করানো এবং আমল-আখলাকের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যা একজন আদর্শ মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমান সময়ের আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব থেকে সন্তানদের নিরাপদ রেখে তাদেরকে আদর্শবান, দেশপ্রেমিক ও খাঁটি ঈমানদার হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। দেশ ও জাতি গঠনের এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া আমরা একান্তভাবে কামনা করি।
মহান আল্লাহ তায়ালা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা কবুল করুন। আমিন।
মা’আসসালাম
মোহাম্মদ আব্দুল্লাহ
চেয়ারম্যান
ঢাকা আইডিয়াল সিটিজেন মাদরাসা
পূর্ব মানিকনগর, ঢাকা
📞 মোবাইল: 01623081041
✉️ ই-মেইল: dicm2040@gmail.com